ভিউ: ৮৮০
দাতা

নাম: সামসুজ্জামান আহমেদ (Shamsuzzman Ahmed)

পিতা: আলহাজ্ব করিম উদ্দিন আহমেদ

মাতা: মোছাঃ শামসুন্নাহার

পরিচিতি: কালীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অন্যতম দূরদর্শী ও শিক্ষা-অনুরাগী দাতা ব্যক্তিত্ব হলেন জনাব সামসুজ্জামান আহমেদ। তিনি অত্র অঞ্চলের শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং কারিগরি শিক্ষার প্রসারে অনন্য অবদান রেখে চলেছেন। তাঁর মহানুভবতা ও পৃষ্ঠপোষকতায় কালীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট আজ উত্তরবঙ্গের একটি অন্যতম সম্ভাবনাময় কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে মাথা তুলে দাঁড়িয়েছে। দক্ষ ও আধুনিক প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে তাঁর এই অবদান প্রতিষ্ঠানটির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

“শিক্ষা ও প্রযুক্তির মেলবন্ধনেই রচিত হয় একটি সমৃদ্ধ জাতির ভিত্তি। উত্তরবঙ্গের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে দক্ষ ও কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করে তোলার এক মহান স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছে ‘কালীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট’। আমাদের লক্ষ্য কেবল তাত্ত্বিক শিক্ষা প্রদান নয়, বরং যুগের সাথে তাল মিলিয়ে প্রতিটি শিক্ষার্থীকে আধুনিক কারিগরি শিক্ষায় দক্ষ, আত্মনির্ভরশীল ও মানবিক গুণসম্পন্ন বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তোলা।

চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার কোনো বিকল্প নেই। আমাদের তরুণ শিক্ষার্থীরা যখন আধুনিক প্রযুক্তির জ্ঞানে সমৃদ্ধ হয়ে দেশ-বিদেশের কর্মক্ষেত্রে নিজেদের মেধার স্বাক্ষর রাখবে, তখনই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা স্বার্থকতা লাভ করবে।

আমি কালীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক সাফল্য কামনা করি। আসুন, আমরা সবাই মিলে এই প্রতিষ্ঠানটিকে কারিগরি শিক্ষার একটি অনন্য মডেল হিসেবে রূপান্তর করি।”

সামসুজ্জামান আহমেদ

দাতা,

কালীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট

শিক্ষাঞ্চল কালীগঞ্জ, লালমনিরহাট।